বাংলাদেশ–আফগানিস্তান: ফিফটি করেই বিদায় তানজিদের, শামীমও গেলেন
চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ
বাংলাদেশ: ১৬ ওভারে ১২৪/৪
রিভিউ নিয়েও বাঁচতে পারলেন না শামীম হোসেন। ১৬তম ওভারের তৃতীয় বলে বাংলাদেশের ব্যাটসম্যানকে এলবিডব্লু করেছেন রশিদ খান। ১১ বলে ১১ রান করেছেন শামীম। ১২১ রানে চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমেছেন জাকের আলী।

৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নিয়ে বোলিং কোটা পূর্ণ করলেন আফগান অধিনায়ক রশিদ।