কেমন সংবিধান চান, জানালেন এনসিপি নেতা আখতার হোসেন

Spread the love

‘আমরা চাই এমন সংবিধান, যে সংবিধান মানুষের গণতন্ত্রকে সুরক্ষা দিতে পারে। এমন সংবিধান, যেটা বাংলাদেশের মানুষের অভিপ্রায়কে ধারণ করতে পারে। বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে সুরক্ষিত করতে পারে। বাংলাদেশের বিচার বিভাগকে স্বাধীন রাখতে পারে। যাঁরা রাষ্ট্র ক্ষমতায় আসবেন, তাঁদের জবাবদিহির আওতায় নিয়ে আসতে পারে। ক্ষমতাকে কেন্দ্রীভূত না করে ক্ষমতার বিকেন্দ্রীকরণকে জারি রাখতে পারে।’ সংবিধান নিয়ে আকাঙ্ক্ষা তুলে ধরে কথাগুলো বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজ সোমবার সন্ধ্যায় ‘বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় কেমন সংবিধান চাই’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন আখতার হোসেন। রাজধানীর বাংলামোটরে যুবশক্তির কার্যালয়ে এ সেমিনারের আয়োজন করে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তি।বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ভারসাম্য নিশ্চিত করতে পারে, এমন সংবিধান চান উল্লেখ করে এনসিপির সদস্যসচিব আরও বলেন, ‘আমরা এমন সংবিধান চাই, যেটা বাংলাদেশের সকল শ্রেণির মানুষকে ধারণ করতে পারে। বাংলাদেশের সকল ধর্মের মানুষ, সকল সম্প্রদায়ের মানুষ, সকল জনগোষ্ঠীর মানুষের অধিকারকে ধারণ করতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *