আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশকে এশিয়া কাপের সুপার ফোরে তুলেছে শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে রানার্সআপ হয়ে শেষ চারে উঠল বাংলাদেশ।

আফগানদের বিদায় করে বাংলাদেশকে সুপার ফোরে তুলছে শ্রীলঙ্কাএসিসি
অথচ ম্যাচের শুরুর দিকে মনে হচ্ছিল কাজটা সহজই হবে শ্রীলঙ্কার জন্য। প্রথম দুই ওভারে ভালো শুরু পেলেও আফগানিস্তান প্রায় পুরোটা সময়জুড়ে চাপেই ছিল ব্যাটিংয়ের সময়। অথচ ২ ওভারেই সব এলোমেলো হয়ে যায় । এলোমেলো করে দিয়েছিলেন আসলে মোহাম্মদ নবী। ১৮তম ওভার যখন শেষ হয়, তখনো আফগানিস্তানের রান ৭ উইকেটে ১২০। ১৫০–ও বেশ দূরের পথ মনে হচ্ছিল তখনো। অথচ একটু পরই বদলে যায় গল্প।

ইনিংসের শেষ ওভারে ৫টি ছক্কা মেরেছেন আফগান ব্যাটসম্যান মোহাম্মদ নবীএএফপি
দুষ্মন্ত চামিরার ওভারে টানা তিন বলে বাউন্ডারিতে নেন ১৭ রান। ততক্ষণ অবধিও সব ঠিকঠাকই ছিল। রানটা না হয় দেড় শই হলো! কিন্তু দুনিত ভেল্লালাগের করা শেষ ওভারে যা হলো, তা এক কথায় অকল্পনীয়। প্রথম তিন বলেই ছক্কা। দিশেহারা ভেল্লালাগে পরের বলটা করেন ওয়াইড।

ফ্রি হিট থেকে ছক্কা হাঁকানো নবী বল উড়িয়ে সীমানাছাড়া করেন পরের বলেও। ৫ ছক্কার এক ওভার থেকেই আসে ৩২ রান। পাওয়ার প্লেতে তিন উইকেট হারানোর পর পথহারা আফগানিস্তানকে দিশা খুঁজে দেন নবী। ২১ বলের হাফ সেঞ্চুরিতে নিজের নামও রেকর্ড বুকে তুলে নেন।
আরও পড়ুন
আরও পড়ুন
আফগানিস্তান–শ্রীলঙ্কা ম্যাচে কী ফল হলে বাংলাদেশ সুপার ফোরে উঠবে
১০ ঘণ্টা আগে
পাকিস্তানি খেলোয়াড়ের থ্রো লাগল আম্পায়ারের মাথায়, এরপর যা হলো
১৬ ঘণ্টা আগে
ক্রিকেটে ম্যাচ রেফারির কাজ কী, কেন গুরুত্বপূর্ণ
১৮ ঘণ্টা আগে
এশিয়া কাপ আফ্রিদির অলরাউন্ড নৈপুণ্যে আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান
১৮ সেপ্টেম্বর ২০২৫